টিয়েন্স বিশ্ববিদ্যালয়।
তিয়ানজিন তিয়ানশি কলেজটি টিয়েন্স গ্রুপের বিনিয়ােগে ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয়েছিলাে। চীন সরকারের শিক্ষা মন্ত্রনালয় কর্তৃক এটি ২০০৮ সালের এপ্রিল মাসে অনুমােদিত হয় এবং সেই সাথে ৪
মন মেয়াদী স্কুলে পরিণত হয়। এটির এখন ৭টি মাধ্যমিক কলেজ এবং আন্ডারগ্রাজয়েটের ২১ টি মূল বিষয় রয়েছে যেখানে ৫,০০০ এরও বেশি ছাত্রছাত্রী রয়েছে। তিয়ানজিন তিয়ানশি কলেজের উপর ভিত্তি করে টিয়েন্স আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়টি উচিং এলাকার একটি অতি গুরুত্বপূর্ণ অংশে প্রতিষ্ঠিত হবে যা আয় ৩.২ বর্গ কিমি জুড়ে বিস্তৃত এবং যার ২.১ মিলিয়ন বর্গমিটার জুড়ে রয়েছে সাংগঠনিক কাঠামাে। প্রথম অংশটি, যার কাজ ইতােমধ্যে শুরু হয়েছে সেটির ভবন এলাকটি ১.৫ মিলিয়ন বর্গমিটার বিস্তৃত এবং এই প্রকল্পটির সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১০ বিলিয়ন আরএমবি। প্রকল্পটির প্রথম অংশটির ৭ লক্ষ বর্গমিটারের কাজ জুলাই ২০১৬ সালের মধ্যে শেষ হবে ও ব্যবহার করা যাবে এবং বাকি অংশের পুরােটার কাজ শেষ হবে ২০১৭ সালের মধ্যে। এটি ৩০ হাজার শিক্ষার্থীর বাসস্থানের ব্যবস্থা করবে। বিশ্ববিদ্যালয়টিতে রয়েছে মেডিকেল কলেজ, ইনফরমেশন এবং অটোমেশন কলেজ, এ্যাগরিকালচার অ্যান্ড বায়ােলজিক্যাল ফুড কলেজ, সায়েন্স কলেজ, বিজনেস কলেজ, সাহিত্য কলেজ ও আর্ট ডিজাইন কলেজ। এখানে ৫০ টিরও বেশি কলেজ বিশেষজ্ঞরা রয়েছে যারা তত্বাবধায়ন করবে বিভিন্ন বিভাগ যেমন সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, কৃষি, মেডিসিন, ব্যবস্থাপনা, সাহিত্য, আইন এবং কলা। দ্বিতীয় অংশের আনুসঙ্গিক ভবনের ৬ লক্ষেরও বেশি বর্গমিটারের কাজ নির্মাণ করা হবে। এটির পরিকল্পনা রয়েছে যে নির্মাণ কাজ শেষে ৩০,০০০ এরও বেশি শিক্ষার্থীকে ভর্তি করা হবে। পােস্ট গ্রাজুয়েশনের সমন্বয়ে প্রায়ােগিক ব্যাচেলর তৈরির প্রধান লক্ষ্যে এটি হবে বহু বিষয়ভিত্তিক ও গবেষণাভিত্তিক একটি বিশ্ববিদ্যালয়। চীনের অভ্যন্তরে শীর্ষস্থানীয় অবস্থান অর্জনের জন্য এবং আন্তর্জাতিকমানের অগ্রগামী দার্শনিক দল গঠনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়টিকে “সিটি লাইক ইউনিভার্সিটি’র আদলে তৈরি করার পরিকল্পনা রয়েছে। শীঘ্রই এই স্কুলের কার্যক্রম সম্পূর্ণভাবে অবমুক্ত করা হবে। ধীরে ধীরে এটি আঞ্চলিক প্রভাব অর্জন করবে। এটি গতি সঞ্চারের এবং আশা সঞ্চারের একটি নতুন ক্ষেত্র যা একটি জাতির আন্তর্জাতিকায়ন, আধুনিকায়ন এবং সামাজিকায়নের দিক নির্দেশ করে।
উচ্চ গুণগত মান বজায় রাখার ক্ষেত্রে এই বিশ্ববিদ্যালয়টি আন্তর্জাতিকায়নকে একটি উপায় হিসেবে ব্যবহার করবে অগ্রগামী শিক্ষাদর্শনকে এবং এর আন্তর্জাতিক শুভাকাক্ষিদের দ্বারা প্রাপ্ত উচ্চ গ্রেডের শিক্ষাকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করার মাধ্যমে ।
যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করুন
+৮৮০১৬১৭-৫১১৫৫৩+৮৮০১৬১৭-১৭৭৩৯২


No comments